
কৃষিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ, কৃষি খাতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।









